News Flash

  • Home
  • দেশ
  • বীরসা মুন্ডার জন্মদিন পালিত বীরপাড়ায়
Image

বীরসা মুন্ডার জন্মদিন পালিত বীরপাড়ায়

বীরপাড়া, ১৫ নভেম্বর (হি. স.) : আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় রাজী পারহা সারনা প্রার্থনা সভা ভারত নামে একটি আদিবাসী সংগঠনের উদ্যোগে বীর বীরসা মুন্ডার জন্মদিন পালন করা হয়।

বুধবার বিকেলে বীরপাড়া চৌপথিতে বীর বীরসা মুন্ডার মূর্তির পাদদেশে ১৪৮টি প্রদীপ জ্বালিয়ে প্রয়াত স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানান মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আশা বমজন, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রমেশ মিনজ, জয়গাঁ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান জয়প্রকাশ টোপ্পো, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শিউলি চক্রবর্তী, কৃষি কর্মাধ্যক্ষ ললিত বর্মন, পশ্চিমবঙ্গ আদিবাসী সাংস্কৃতিক বোর্ডের সদস্য ভগবানদাস মুন্ডা, তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি ফজলুল ইসলাম প্রমুখ। আয়োজক সংগঠনের ব্লক সভাপতি বীরু লোহার বলেন, ‘দেশ স্বাধীন হলেও বীরসা মুন্ডার স্বপ্নপূরণ হওয়ার এখনও বাকি। আমরা তাঁর স্বপ্নপূরণে বদ্ধপরিকর।” জয়প্রকাশ বলেন একজন স্বাধীনতার সংগ্রামী হওয়ার পাশাপাশি সমাজ সংস্কারক ছিলেন বীর বীরসা মুন্ডা। কুসংস্কার ও নেশামুক্ত আদিবাসী সমাজ গঠন করতে চেয়েছিলেন তিনি।

Releated Posts

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top