News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, গ্রেফতার কাউন্সিলরের পুত্র-সহ ৯
Image

ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, গ্রেফতার কাউন্সিলরের পুত্র-সহ ৯

উত্তর ২৪ পরগনা, ১৪ নভেম্বর (হি.স.)। ফের উত্তপ্ত ভাটপাড়া। প্রকাশ্যে সাংসদ বিধায়ক গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে। এর জেরে মঙ্গলবার এলাকা ছিল থমথমে। ছিল পুলিশ পাহারা।

সোমবার রাতে মেঘনা মোড় এলাকায়। অর্জুন সিংয়ের আত্মীয় সঞ্জয় সিংয়ের সঙ্গে ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিংয়ের ছেলে নমিত সিংহের গন্ডগোল বাধে। দু-পক্ষ একে অপরের দিকে গুলি চালানোর অভিযোগ করে।

যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে জগদ্দল থানার পুলিশ। ঘটনায় কাউন্সিলরের পুত্র নমিত সিংহ-সহ দুপক্ষের মোট ৯ জনকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল তৃণমূল কাউন্সিলর। দলের নাম ভাঙিয়ে দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল। যদিও এই নিয়ে, মুখ খুলতে চাননি পুরসভার চেয়ারম্যান। তৃণমূল কাউন্সিলর দুর্নীতির অভিযোগ করায় তোপ দেগেছিল বিজেপি। পাশাপাশি পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরেও সামনে এসেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

Releated Posts

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top