News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোপালে ভোটারদের সঙ্গে মিলিত হলেন শিবরাজ; বিতরণ করলেন স্লিপ, বিজেপিকে ভোট দিতে আহ্বান
Image

ভোপালে ভোটারদের সঙ্গে মিলিত হলেন শিবরাজ; বিতরণ করলেন স্লিপ, বিজেপিকে ভোট দিতে আহ্বান

ভোপাল, ১৪ নভেম্বর (হি.স.): বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে মধ্যপ্রদেশে। আগামী ১৭ নভেম্বর ভোটগ্রহণ মধ্যপ্রদেশে, টক্কর মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। ভোটের কয়েকদিন আগে মঙ্গলবার ভোটার তথা জনগণের সঙ্গে মিলিত হলেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। ভোটারদের হাতে ভোটার স্লিপ তুলে দেন তিনি, সকলের কাছে আহ্বান জানান তাঁরা যেন বিজেপিকে ভোট দেন।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান এদিন সকালে ভোপালের শ্যামলা হিলস এলাকার বাসিন্দাদের মধ্যে ভোটার স্লিপ বিতরণ করেছেন এবং ১৭ নভেম্বর বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শিবরাজ বলেছেন, “আমি এখানে ভোটারদের সঙ্গে কথা বলেছি, স্লিপ বিতরণ করেছি এবং তাঁদের কাছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছি।” সাধারণ মানুষের পাশাপাশি এদিন শ্যামলা হিলসে কংগ্রেস নেতা গোবিন্দ গয়ালের বাসভবনেও যান শিবরাজ সিং, তাঁর হাতেও ভোটার স্লিপ তুলে দেন।

Releated Posts

কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডার সঙ্গে বৈঠকে তিন দফা দাবি জানাল সিজেপি, ধর্না প্রত্যাহারের আবেদন মন্ত্রীর

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): ‘সংসদ চলো’ আন্দোলনের আবহে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র দুই প্রতিনিধি সোমবার কেন্দ্রীয় মন্ত্রী জে.পি.…

ByByNews Desk Jul 20, 2026

সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করা হয়নি, সোশ্যাল মিডিয়ার দাবি খারিজ দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): সংসদ অভিযান ঘিরে বিক্ষোভ চলাকালীন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে দিল্লি পুলিশ…

ByByNews Desk Jul 20, 2026

‘আমাদের দাবি স্পষ্ট’— ‘সংসদ চলো’ কর্মসূচিতে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার দিল্লিতে…

ByByNews Desk Jul 20, 2026

‘সংসদ চলো’ মিছিলে যোগ দিতে সফদরজং হাসপাতাল ছাড়ার অনুমতি চাইলেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): ‘সংসদ চলো’ মিছিলে যোগ দেওয়ার জন্য দিল্লির সফদরজং হাসপাতাল থেকে সাময়িকভাবে ছাড়পত্র চেয়ে হাসপাতালের…

ByByNews Desk Jul 20, 2026
Scroll to Top