News Flash

  • Home
  • দেশ
  • স্বস্তির বৃষ্টিতে দিল্লি-এনসিআরে বায়ু মানের সূচকে উন্নতি
Image

স্বস্তির বৃষ্টিতে দিল্লি-এনসিআরে বায়ু মানের সূচকে উন্নতি

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : রাজধানী দিল্লি এবং এনসিআরে যে কাজটি সরকার করতে পারেনি, তা ২৪ ঘন্টার মধ্যে প্রকৃতি করে দেখালো। দিল্লি-এনসিআরে কৃত্রিম বৃষ্টিপাত তৈরির আলোচনার ২৪ ঘন্টার মধ্যেই স্বাভাবিক বৃষ্টিতেই রাজধানীর একিউআই ১৫৮ পয়েন্ট কমে গেছে। শনিবার সকালে সার্বিক বায়ু মানের সূচকে (একিউআই) বড় উন্নতি হয়েছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের মতে, শনিবার সকালে দিল্লি-এনসিআর-এ বাতাসের মানের স্তর ২২৪-এ নেমে এসেছে। শুক্রবার তা ৪০০ছাড়িয়ে গিয়েছিল।

দুদিন আগে বৃহস্পতিবার দিল্লির বাতাস ছিল ‘সিভিয়ার’ ক্যাটাগরিতে। পরের দিন শুক্রবার তা দুই ধাপ পিছিয়ে ‘সিভিযান প্লাস’ বিভাগে নেমে আসে। এক সপ্তাহ ধরে বিষাক্ত বাতাসে শ্বাস নেওয়া নাগরিকরা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও বিশুদ্ধ বাতাস পেয়েছেন। এর ফলে বায়ুমণ্ডলে উপস্থিত দূষিত কণা অনেকাংশে ধুয়ে যায়।
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের মতে, শনিবার সকালে দিল্লির আনন্দ বিহারে একিউআই ২৮২, আরকে পুরমে ২২০, পাঞ্জাবি বাগে ২৩৬ এবং আটিও-তে ২৬৩ রেকর্ড করা হয়েছে। যদিও এটি এখনও ‘খারাপ’ ক্যাটাগরিতেই রয়েছে। কিন্তু গত ৪৮ ঘণ্টায় এর ব্যাপক পতন হয়েছে। যদিও এখনও দিল্লির ১৫ টি এলাকা রয়েছে একিউআই ৩০০-এর উপরে, তবুও দিল্লির বায়ুমণ্ডলে ধোঁয়াশা অনেকাংশে পরিষ্কার হয়ে গেছে।
এদিকে, আর্থ সায়েন্সেস মন্ত্রকের এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম বলেছে, এই স্বস্তি মাত্র দুই দিন স্থায়ী হতে পারে, খুব বেশি নয়। এর পর আবারও দূষণের মাত্রা বাড়তে পারে। দীপাবলির পরের দিন ১৩ নভেম্বর থেকে বাতাস আবার ‘গুরুতর’ বিভাগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দূষণের মাত্রার এই পরিবর্তন অনেকটা নির্ভর করবে দীপাবলির আতশবাজির ওপর।

দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ১৩ নভেম্বর থেকে জোড়-বিজোর নিয়ম কার্যকর করা হবে না। বৃষ্টির জেরে দিল্লির পরিবেশের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। একিউআই-ও যথেষ্ট কমে গেছে। আগামী এক-দুই দিনের মধ্যে তা আরও কমতে পারে। দীপাবলির পর পরিস্থিতি দেখেই জোড়-বিজোড় কার্যকর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Releated Posts

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top