News Flash

  • Home
  • দেশ
  • হাওড়ায় বিধ্বংসী আগুনে সাতটি গুদাম পুড়ে ছাই, ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু
Image

হাওড়ায় বিধ্বংসী আগুনে সাতটি গুদাম পুড়ে ছাই, ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু

হাওড়া, ১০ নভেম্বর (হি.স.) : হাওড়ার ফোরশোর রোড সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুনে মোট সাতটি গুদাম পুড়ে গিয়েছে। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিনের প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন।কারখানায় যন্ত্রপাতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।ঘটনাস্থলে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।

দমকলমন্ত্রী জানিয়েছেন, এই কারখানা গুলিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না কেন, তার তদন্ত করা হবে। আইনত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ঘটনাস্থল পরিদর্শনে যান হাওড়ার পুলিশ কমিশনার প্রবীন কুমার ত্রিপাঠী। পুরো এলাকা ঘুরে দেখেন তিনি। কথা বলেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে।
শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান দাউ দাউ করে জ্বলছে গোডাউন। কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। খবর দেওয়া হয় দমকলে। এরপর দমকলের ১০টি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টাতেও আগুন নেভাতে পারেনি। ক্রমে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। মোট ১৫টি ইঞ্জিনের প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। আর নতুন করে আগুন ছড়িয়ে পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।
জানা গিয়েছে, প্রথমে আগুন লাগে একটি জুট মিলে। সেখান থেকে পাশের গুদামগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। দীপাবলির আগে এই অগ্নিকাণ্ডে প্রবল ক্ষতি হল ব্যবসায়ীদের।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top