News Flash

  • Home
  • দেশ
  • নারায়ণমূর্তির ৭০ ঘণ্টা কাজের প্রস্তাবকে সমর্থন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারির
Image

নারায়ণমূর্তির ৭০ ঘণ্টা কাজের প্রস্তাবকে সমর্থন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারির

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.) : ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির প্রতি সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার প্রস্তাবের পক্ষে কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি । তিনি বলেন, অনেক জনপ্রতিনিধিরা তো দিনে ১৫ ঘণ্টা কাজ করেন। সপ্তাহে কোনওদিনই তাঁদের ছুটি থাকে না।

প্রসঙ্গত সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে- ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির এই মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে। প্রস্তাবের পক্ষে-বিপক্ষে মতামত দিয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সেই তালিকায় নয়া সংযোজন কংগ্রেস সাংসদ।
এক্স প্ল্যাটফর্মে মণীশ লেখেন, “নারায়ণমূর্তির ৭০ ঘণ্টা কাজের প্রস্তাব নিয়ে এত বিতর্ক কেন? এতে ভুল কী আছে? আমার মতো জনপ্রতিনিধিরা রোজ ১২-১৫ ঘণ্টা কাজ করি, সপ্তাহের সাতদিনই। কেরিয়ার, রাজনীতি একসঙ্গে সামলাই। আমার মনে পড়ে না শেষ কোন রবিবার ছুটি নিয়েছিলাম। নির্বাচিত না হলেও রবিবারে নির্বাচনী কেন্দ্রে কাজ করতে হয়।”

সাংসদ আরও বলেন, আগামী একটা বা দুটো প্রজন্মকে প্রতি সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের সংস্কৃতি গড়ে তুলতে হবে। তাঁর পরামর্শ, সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ আর একদিন ছুটি- এমন নিয়ম গড়ে তুলতে হবে। একবছরে আলাদা করে ১৫ দিনের জন্য ছুটি রাখা যেতে পারে। তবে এই সময় লাগবে এমন কাজও থাকা উচিত।
বিখ্যাত শিল্পপতি, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি বলেছিলেন, “ভারতের কর্ম-উৎপাদনশীলতা বিশ্বের মধ্যে সবচেয়ে কম। আমার মতে তরুণদের অবশ্যই বলা উচিত, এটা আমার দেশ। আমি ৭০ ঘণ্টা কাজ করতে চাই।” প্রসঙ্গে জার্মানি ও জাপানের উদাহরণও তুলে ধরেছেন তিনি। মনে করিয়ে দিয়েছেন, কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঘুরে দাঁড়াতে ওই দেশগুলি কীভাবে শৃঙ্খলার সাহায্যে উৎপাদনশীলতা বৃদ্ধি করেছিল।

Releated Posts

রাজস্থানে মহরমে অগ্নিকাণ্ড, জয়পুরে ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন, বড় দুর্ঘটনা এড়ানো গেল

জয়পুর, ২৭ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে মহরমের শোভাযাত্রার সময় ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন লেগে যাওয়ায় শুক্রবার রাতে…

ByByNews Desk Jun 27, 2026

কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ম্যাট্রিমোনি-সহ বিনিয়োগ প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার, প্রতারণার অঙ্ক ১.৪৬ কোটি টাকা

হায়দরাবাদ, ২৬ জুন (আইএএনএস): ম্যাট্রিমোনি ও ভুয়ো বিনিয়োগের নামে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে চারজনকে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

কেতন আগরওয়াল হত্যা: ‘শিক্ষিত তরুণদের মধ্যে প্রতিহিংসার মানসিকতা কেন বাড়ছে, আত্মসমালোচনার সময় এসেছে’, বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস

পুনে, ২৬ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষিত ও ভালো পরিবারের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top