News Flash

  • Home
  • প্রধান খবর
  • হরিপালে জাতীয় সড়কে পৃথক দুর্ঘটনায় মৃত ১, আহত ২০-র বেশি
Image

হরিপালে জাতীয় সড়কে পৃথক দুর্ঘটনায় মৃত ১, আহত ২০-র বেশি

হুগলি, ১০ নভেম্বর (হি.স.) : হরিপালে জাতীয় সড়কে পৃথক দুর্ঘটনায় মৃত এক। নাম উত্তম দাস(৫০)। আহত হয়েছেন ২০ জনের বেশি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি আফজাল আবরার সহ আধিকারিকরা। কীভাবে দু’টি দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে , শুক্রবার সকালে এসবিএসটিসি-র একটি বাস বর্ধমান থেকে করুণাময়ী আসছিল। হরিপাল থানার অন্তর্গত কানগোই এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির পেছনে ধাক্কা মারে বাসটি। বাসে কমবেশি ৫০ জন যাত্রী ছিলেন বলে দাবি আহত এক বাস যাত্রীর।

দুর্ঘটনায় ২০ জনের বেশি যাত্রীর চোট- আঘাত লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হরিপাল থানার পুলিশ গুরুতর আহত সাত জন যাত্রীকে উদ্ধার করে সিঙ্গুর গ্ৰামীণ হাসপাতাল পাঠায়। বাসের আহত অন্য যাত্রীদের পরিবারের লোকেরা এসে চিকিৎসার জন্য তাঁদের অন্যত্র নিয়ে যান।

সরকারি বাসে থাকা এক যাত্রী সুকান্ত রায়চৌধুরী দুর্ঘটনার বিষয়ে জানান, বাসে কম-বেশি ৫০ জন যাত্রী ছিলেন। রাস্তায় হঠাৎই জোরে ব্রেক মেরে একটি ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় অধিকাংশেরই চোট আঘাত লাগে। কারও মুখ ফেটে যায়, কারও কপালে আঘাত লাগে।

ঘটনাস্থলের কিছুটা দূরে ডানকুনি-বর্ধমানমুখী রাস্তায় একটি বাইকের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনায় বাইকে থাকা দুই আরোহী গুরুতর জখম হন । তাঁদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক। মৃতের নাম- উত্তম দাস।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top