News Flash

  • Home
  • খেলা
  •  রাজ্য স্কুল দাবা প্রতিযোগিতা শুরু
Image

 রাজ্য স্কুল দাবা প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর।। শুরু হলো রাজ্য স্কুল দাবা প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন জেলার দাবাড়ুরা আগরতলা আসলে প্রথম রাউন্ডের খেলা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬ টার পর। এনিয়ে প্রকাশ্যে ক্ষোভ দেখায় বেশ কয়েকজন দাবাড়ু। রাজ্য স্কুল দাবা প্রতিযোগিতায়। এন এস আর সি সি-‌র যোগা হলঘরে হচ্ছে আসর। বিকেল ৩ টায় আসরের উদ্বোধন হওয়ার কথা থাকলেও প্রায় ১ ঘন্টা পর শুরু হয় উদ্বোধন। ফলে প্রথম রাউন্ডের খেলা শুরু করতে দেরী হয়। আসরে অনূর্ধ্ব-‌১৪ বালক বিভাগে ৩৫ জন দাবাড়ু অংশ নেয়। প্রত্যাশিতভাবেই মেহেকদ্বীপ গোপ, রাহুল রায়, শাক্য সিনহা মোদক, আয়ুষ সাহা সিদ্ধার্থ মজুমদার সহ নামিদামীরা প্রথম রাউন্ডে জয়লাভ করে। বালিকা বিভাগে অংশ নেয় ১৪ জন দাবাড়ু। শীর্ষ বাছাই আর্শিয়া দাস সহ সমৃদ্ধি ঘোষ, রাধিকা মজুমদার জয় পায় প্রথম রাউন্ডে। অনূর্ধ্ব-‌১৭ বালক বিভাগে অংশ নেয় ৩৫ জন দাবাড়ু। তাতে অভিজ্ঞান ঘোষ, অগ্রজিৎ পাল, প্রীতম রবি দাস, পৃথ্বিরাজ সাহা, অভিজ্ঞান দাশগুপ্ত, রাজবীর কর জয় পায় প্রথম রাউন্ডে। বালিকা বিভাগে অংশ নেয় মাত্র ১১ জন দাবাড়ু। তাতে প্রথম রাউন্ডে আদ্রিজা দেবনাথ, বৈশালী দেবনাথ জয়লাভ করে। অনূর্ধ্ব-‌১৪ এবং ১৭ বালক বিভাগের আসর হবে ৬ রাউন্ডের এবং• বালিকা বিভাগের আসর হবে ৪ রাউন্ডের।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top