News Flash

  • Home
  • দিনের খবর
  • বিধানসভায় নীতীশকে কড়া ভাষায় আক্রমণ বিজেপির মহিলা বিধায়ক ভাগীরথী দেবী
Image

বিধানসভায় নীতীশকে কড়া ভাষায় আক্রমণ বিজেপির মহিলা বিধায়ক ভাগীরথী দেবী

পাটনা, নভেম্বর (হি. স.) : শীতকালীন অধিবেশন চলাকালীন বিহার বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অশোভন বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ থামছে না। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিধানসভার ভিতরে এবং বাইরে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেও, বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে। এ বার নীতীশকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির মহিলা বিধায়ক ভাগীরথী দেবী।

বৃহস্পতিবার বিধানসভায় পৌঁছলে নীতীশকে বিজেপি বিধায়কদের বিক্ষোভের মুখে পড়তে হয়। এক বিধায়ক তো আবার হুঁশিয়ারিও দেন, নীতীশ কুমারকে ছেড়ে কথা বলা হবে না। বিধায়ক ভাগীরথী বলেন, “নীতীশ কুমারের না আছে কন্যা, না আছে স্ত্রী, নেই পুত্রবধূও। অন্যদের দেখে হিংসা হয়। তাই মহিলাদের সম্পর্কে এমন অশ্লীল মন্তব্য করেন। আমরা ওঁকে ছাড়ব না।” ভাগীরথী আরও বলেন, “নীতীশ কুমারের মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই যা খুশি বলছেন।”
নীতীশের বুদ্ধিভ্রম হয়েছে বলেও কটাক্ষ করেন বিজেপি বিধায়ক। পুরো বিহারের মহিলাদের সম্মানহানি করেছেন মুখ্যমন্ত্রী। জন্মনিয়ন্ত্রণ নিয়ে বলতে গিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে নীতীশের বিরুদ্ধে। সেই মন্তব্যের জেরে প্রবল সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। বিরোধীরাও নীতিশের মন্তব্য নিয়ে ক্রমশ চাপ সৃষ্টি করছেন। যদিও তাঁর মন্তব্যের জন্য নীতীশ ক্ষমা চেয়েছেন। কিন্তু তাতেও বিতর্ক থামছে না।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top