News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খুব শীঘ্রই চলতি খারিফ মরসুমে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার প্রক্রিয়া শুরু হতে চলেছে : সুশান্ত 
Image

খুব শীঘ্রই চলতি খারিফ মরসুমে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার প্রক্রিয়া শুরু হতে চলেছে : সুশান্ত 

আগরতলা, ৮ নভেম্বর: খুব শীঘ্রই চলতি খারিফ মরসুমে প্রতি কেজি ২১ টাকা ৮৩ পয়সা করে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার প্রক্রিয়া শুরু হতে চলেছে। আজ বুধবার বিকেলে সচিবালয়ের বৈঠকের শেষে দৃঢ় প্রত্যয়ের সুরে একথা বলেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিনের বৈঠকে রাজ্যের কৃষকবন্ধুদের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 

এদিন বৈঠকে শ্রী চৌধুরী বলেন, কৃষকদের লাভবান করার উদ্দেশে প্রতি বছর সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে আমাদের কৃষকবন্ধু রাজ্য সরকার। দেশে ও রাজ্যে খাদ্যশস্যের মজুত বাড়ানো ও বাজার দর নিয়ন্ত্রণে রাখতে প্রতি মৌসুমেই ধান ক্রয় করা হচ্ছে । 

তাঁর কথায়, সেই লক্ষ্য বাস্তবায়নে এবছরও প্রতিটি জেলা ও মহকুমাকে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। গতবারের চেয়ে এই মরসুমে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর জন্য তিনি অধিকারিকদের নির্দেশ প্রদান করেছেন তিনি বলে জানান। 

 তিনি আরও বলেন, একজন চাষিও যেন ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে কম দামে ধান বিক্রি করতে বাধ্য না হন , সে দিকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top