News Flash

Image

অভিষেককে ইডি-র সমনে তোপ শশী পাঁজার

কলকাতা, ৮ নভেম্বর (হি.স.) : মঙ্গলবার জন্মদিন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর সেদিন রাতেই ফের ইডি তলব করেছে তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী অভিষেককে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হয়েছে তাঁকে। আর সেই প্রসঙ্গ টেনে বুধবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন রাজ্যের মহিলা, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী শশী পাঁজা।

বিজেপিকে তোপ দেগে সাংবাদিকদের কাছে শশী পাঁজার দাবি, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের উপহার দিয়েছে ইডি গতকাল রাতে। তৃণমূল কংগ্রেস হল বিজেপির লক্ষ্য। পঞ্চায়েত নির্বাচনের সময় ডাক, পরে নবজোয়ার যখন জনজোয়ার হয়েছে তখন ডাক। সামনে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তত অবিজেপি দলগুলিকে ডাকা হবে।’

শশী পাঁজার আরও দাবি, ‘ইডি তলব দূরের কথা, বিজেপির যাদের অর্থ বেড়েছে কোনও ভাবে নোটিশও পৌঁছয় না তাদের কাছে। প্রতিদিন প্রমাণ করছে এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হেনস্থা। পুজোর মধ্যে দেখা গেল একজন মন্ত্রীকে ডেকে জেলে পাঠাল। সামনে কালী পুজো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুজো হয়। ফের এখন তলব।’

শশী পাঁজা বলেন, ‘এটা এমন একটা ইনভেস্টিগেশন তার কোনও শেষ নেই। আগামিকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই যাবেন। সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। তিনি জন প্রতিনিধি, আইটি ফাইল রয়েছে। সবটাই পাবলিক ডোমেনে রয়েছে। সামনে নির্বাচন। তার প্রচার থেকে যাতে বিরত থাকেন তার জন্য বিব্রত করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। দলকে কালিমালিপ্ত করা,বাংলাকে খারাপ করা,নির্বাচনে পরাজয়ের পর থেকেই এটা করছে ওরা।’

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top