News Flash

  • Home
  • দিনের খবর
  • গড়ফায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার প্রবীণ দম্পতির ঝুলন্ত দেহ
Image

গড়ফায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার প্রবীণ দম্পতির ঝুলন্ত দেহ

কলকাতা, ৮ নভেম্বর (হি.স.) : গড়ফায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল প্রবীণ দম্পতির ঝুলন্ত দেহ। আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। বুধবারই সকালে জোড়া দেহ উদ্ধার হয়।

দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ‘সুইসাইড নোট’। পুলিশ সূত্রে খবর, তাতে লেখা রয়েছে, দম্পতির মৃত্যুর জন্য কেউ দায়ী নন। পাশাপাশি, বয়স্ক দম্পতি জানিয়ে গিয়েছেন, নাতির প্রসাদের জন্যেই তাঁরা অপেক্ষা করছিলেন।

দক্ষিণ কলকাতার গড়ফার পূর্বাচল রোড এলাকায় একটি ফ্ল্যাটে ছেলে, ছেলের বৌ এবং নাতির সঙ্গে থাকতেন ৬৫ বছরের সুধন্য প্রামাণিক এবং তাঁর স্ত্রী সবিতা। বুধবার সকালে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, সুধন্যের ছেলে, ছেলের বৌ এবং নাতি সম্প্রতি পুরী বেড়াতে গিয়েছিলেন। বুধবার সকালে তাঁরা ফেরেন। আর ফিরেই দেখেন এই দৃশ্য। প্রবীণ দম্পতির দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাই়ড নোটও। পুলিশ সূত্রে খবর, তাতে লেখা রয়েছে, বাড়ির সব চাবি কোথায় আছে তার হদিস। নাতিকে ভাল করে মানুষ করার পরামর্শের পাশাপাশি, সেখানে লেখা রয়েছে, তাঁরা নাতির প্রসাদের জন্য অপেক্ষা করছিলেন। নাতির প্রসাদ পেয়েছেন। তাই এ বার চলে যেতে পারেন।

Releated Posts

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top