News Flash

  • Home
  • দিনের খবর
  • মুম্বইয়ে মালগাড়ির উপর সেতু থেকে ছিটকে পড়ল গাড়ি, মৃত ৩
Image

মুম্বইয়ে মালগাড়ির উপর সেতু থেকে ছিটকে পড়ল গাড়ি, মৃত ৩

মুম্বই, ৮ নভেম্বর (হি. স.) : মুম্বইয়ের কিনাভালির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে ছিটকে ছুটন্ত মালগাড়ির উপরে পড়ল গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে। এদিকে, মালগাড়ির কয়েকটি বগিও লাইচ্যুত হয়েছে বলেও খবর। মৃতরা হলেন ধর্মানন্দ গাইকড় (৪১), তাঁর দুই তুতো ভাই মঙ্গেশ যাদব (৪৬) এবং নীতিন যাদব (৪৮)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে মুম্বই-পনভেল রোড ধরে নেরালের দিকে যাচ্ছিল গাড়িটি। অন্যদিকে মালগাড়িটি পনভেলের দিক থেকে রায়গড় জেলার কারজাতের দিকে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সেতুর উপর থেকে আছড়ে পড়ে চলন্ত মালগাড়ির উপরে। এতে মৃত্যু হয়েছে তিনজনের। এদিন ঘটনার জেরে সকাল ৭টা ৩২মিনিট পর্যন্ত রেললাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে, ওই লাইন দিয়ে যাওয়ার কথা ১৭৩১৭ হুব্বল্লি-দাদার এক্সপ্রেস ট্রেনটির রুট বদলানো হয়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top