News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ার বেজিমাড়া স্কুলটি শিক্ষক স্বল্পতায় জর্জরিত
Image

সোনামুড়ার বেজিমাড়া স্কুলটি শিক্ষক স্বল্পতায় জর্জরিত

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৭ নভেম্বর : সিপাহীজলা জেলার সোনামুড়ার বেজিমাড়া স্কুলটি শিক্ষক স্বল্পতায় ঐতিহ্য হারিয়েছে। একসময় এই স্কুলের যথেষ্ট ঐতিহ্য ছিল। সেই ঐতিহ্য ফিরিয়ে আনা রীতিমতো চ্যালেঞ্জের বিষয়ে হয়ে দাঁড়িয়েছে। একমাত্র শিক্ষকের অভাবেই স্কুলের এই জীর্ণদশা বলে অভিযোগ। অবিলম্বে স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগের জোরালো দাবি উঠেছে স্থানীয় জনগন ও অভিভাবকদের তরফে। 

সোনামুড়া বেজিমারা স্কুলে ১০০ ছাত্রের জন্য রয়েছেন মাত্র  ২ জন শিক্ষক। নিয়মিত হচ্ছে না স্কুলের ক্লাস।  ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলের অভিযোগ, স্কুলে ১০০ পড়ুয়ার জন্য শিক্ষক মাত্র ২ জন। সোনামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীনে থাকা এই বেজিমারা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এই চরম দুর্দশা দীর্ঘদিন ধরে। এ বিষয়ে বহুবার দপ্তরকে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে কর্ণপাত করছেন না দপ্তর। যার ফলে স্কুলের শিক্ষাব্যবস্থা পুরোপুরিভাবে লাটে উঠেছে।

 বহুবার দপ্তরকে জানানোর পরেও যেহেতু সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ছাত্র-ছাত্রীদের স্বার্থে অন্য কোন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকা বদলি করে আনা হয়নি। তার জন্য ব্যাপক ক্ষোভের সঞ্চার হচ্ছে স্থানীয় অভিভাবক মহলে। স্কুলের  অত্যন্ত সুনাম ছিল। যা বর্তমানে দপ্তরের আধিকারিকদের উদাসীনতায় শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে। অবিলম্বে স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও অন্যান্য পরিকাঠামোর ব্যবস্থা করা না হলে ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহল আন্দোলনে শামিল হবেন বলে জানিয়েছেন। 

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top