News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • মিজোরাম : ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্রকে মজবুত করতে নাগরিকদের প্রতি আহ্বান রাজ্যপাল হরি বাবুর
Image

মিজোরাম : ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্রকে মজবুত করতে নাগরিকদের প্রতি আহ্বান রাজ্যপাল হরি বাবুর

আইজল, ৭ নভেম্বর (হি.স.) : নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্রকে মজবুত করতে সৰ্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যপাল হরি বাবু কম্ভমপতি।

আজ মঙ্গলবার সকালে আইজলের এক বুথে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন রাজ্যপাল হরি বাবু কম্ভমপতি। ভোট দিয়ে বুথের বাইরে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি রাজ্যের নতুন ও পুরাতন ভোটারদের তাঁদের ভোট দিয়ে গণতন্ত্রকে মজবুত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে নাগরিকদের অংশগ্রহণ অতি গুরুত্বপূর্ণ।

রাজ্যপাল হরি বাবু কম্ভমপতির কথায়, ‘আমি আশা করছি মিজোরামের জনগণ বিপুল সংখ্যক ভোট দেবেন। তাঁরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত করতে ভোটাধিকার প্রয়োগ করে তাঁদের দায়িত্ব পালন করবেন। আমি মিজোরামের সমস্ত নাগরিকদের কাছে আবেদন জানাই, ভোট প্রদানের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে মিজোরামের গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত করুন।’

তিনি বলেন, মিজোরামের সাক্ষরতার হার প্রশংসনীয়ভাবে উচ্চ। এই কারণেই এবারের বিধানসভা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদী রাজ্যপাল হরি বাবু কম্ভমপতি।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top