News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • মিজোরাম নিৰ্বাচন : দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২৯.৮৭ শতাংশ
Image

মিজোরাম নিৰ্বাচন : দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২৯.৮৭ শতাংশ

আইজল, ৭ নভেম্বর (হি.স.) : কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্ধারিত সূচি অনুযায়ী আজ ৭ নভেম্বর সকাল ৭:০০ থেকে ৪০ আসনের মণিপুর বিধানসভার ভোট পর্ব শুরু হয়েছে। রাজ্য নির্বাচন দফতর সূত্রের খবর, দুপুর ১২:০০ পর্যন্ত ২৯.৮৭ শতাংশ ভোটদান হয়েছে রাজ্যের ১১ জেলার অন্তর্গত ১,২৭৬টি কেন্দ্রে। ভোট চলবে বিকাল ৪:০০টা পর্যন্ত।

৪,১৩,০৬২ জন পুরুষ, ৪,৩৯,০২৬ জন মহিলা এবং ৪,৯৭৫ জন সার্ভিস ভোটার সহ মোট রাজ্যের ৮,৫৭,০৬৩ জন ভোটার এবার ১৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন৷ সরকারি সূত্রের খবর, এবারের নির্বাচনে প্রচণ্ড উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন প্ৰবীণ থেকে নবীন নাগরিকরা। সব কেন্দ্রে নতুন ভোটাররা সারিবদ্ধভাবে তাঁদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

রাজ্যের ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ), প্রধান বিরোধী জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) এবং কংগ্রেস সমস্ত নির্বাচনী কেন্দ্রে প্রার্থী দিয়েছে। এদিকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আম আদমি পার্টি চার এবং ২৭ জন নিৰ্দলীয় প্রার্থী এবারের মিজোরাম বিধানসভা নির্বাচনের ময়দানে লড়াই করছেন৷

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top