News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য যোগা আসরের জন্য পশ্চিম জেলা দল গঠিত
Image

রাজ্য যোগা আসরের জন্য পশ্চিম জেলা দল গঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর।। রাজ্যভিত্তিক যোগা আসরের জন্য পশ্চিম জেলা দল গঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে এনএসআরসিসি যোগা হলে পশ্চিম জেলা ভিত্তিক যোগা কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। এতে জিরানিয়া, মোহনপুর এবং সদর মহকুমার খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে। যোগার তিনটি ইভেন্ট রিদমিক, আর্টিস্টিক এবং যোগা গ্রুপের তিনটি মহকুমার মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে বালক বালিকা উভয় বিভাগে ৩৬ জনের পশ্চিম জেলা দল গঠন করা হয়েছে। এই পশ্চিম জেলা দলের বাছাইকৃত খেলোয়াড়রা আগামী ৯ থেকে ১১ নভেম্বর ধলাই জেলার আমবাসায় রাজ্যভিত্তিক যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ইতোমধ্যে আগরতলায় আগামী ২৩ নভেম্বর থেকে অনুষ্ঠেয় যোগার জাতীয় আসরের জন্য ১৪ জনের নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্য থেকে অনূর্ধ্ব ১৭ বছরের ৯ জন খেলোয়াড় রয়েছেন পশ্চিম জেলা দলের মধ্যে। কাজেই পশ্চিম জেলার ৩৬ জন ছেলেমেয়েদের দল ভালো ফলাফল করবে বলে আশা করা যাচ্ছে। অন্যদিকে দাবা অনূর্ধ্ব ১৪ এবং ১৭ বছর বালক বালিকা উভয় বিভাগে এনএসআরসিসি-তে সিলেকশন কাম কম্পিটিশন এর মাধ্যমে আগামীকাল ছেলেমেয়ে ২০ জনের পশ্চিম জেলা দল গঠন করা হবে। তাছাড়া আগামীকাল এনএসআরসিসিতে ব্যাডমিন্টন অনূর্ধ্ব১৪, ১৭ ও ১৯ ছেলে মেয়েদের রাজ্যভিত্তিক প্রতিযোগিতা হবে। পশ্চিম জেলা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি মদন বনিক এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top