News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঋষিকেশে রেললাইন প্রকল্পের নির্মাণাধীন টানেলে রাখা রাসায়নিক পদার্থে আগুন, ৪৪ শ্রমিককে উদ্ধার করল এসডিআরএফ
Image

ঋষিকেশে রেললাইন প্রকল্পের নির্মাণাধীন টানেলে রাখা রাসায়নিক পদার্থে আগুন, ৪৪ শ্রমিককে উদ্ধার করল এসডিআরএফ

ঋষিকেশ, ৬ নভেম্বর (হি.স.) : ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেললাইন প্রকল্পের অধীনে নাগারসুতে নির্মাণাধীন টানেলে রাখা রাসায়নিক পদার্থে আগুন লেগে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় টানেলের ভেতরে ৪৪ জন শ্রমিক কাজ করছিলেন। এসডিআরএফ এবং ডিডিআরএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং সমস্ত কর্মীদের নিরাপদে সরিয়ে নিয়ে যায়।

এসডিআরএফ-এর দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর কাবিন্দ্র সাজওয়ান জানিয়েছেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বলা হচ্ছে, নাগারাসুতে অবস্থিত নির্মাণাধীন টি-১৫ টানেলের প্রাথমিক অংশে কিছু রাসায়নিক পদার্থ রাখা ছিল, যাতে হঠাৎ আগুন লেগে যায়। সেখানে উপস্থিত শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন দ্রুত বাড়তে থাকে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। পরে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পাওয়া মাত্রই রাত ৮টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় এসডিআরএফ ও ডিডিআরএফের উদ্ধারকারী দল। দলটি আগুন নেভায় এবং সেখানে আটকে পড়া ৪৪ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করে। জেলা বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, রাসায়নিকে আগুনের কারণ জানা যায়নি। সব শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top