News Flash

  • Home
  • প্রধান খবর
  • হরিয়ানার বাহাদুরগড়ে একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার
Image

হরিয়ানার বাহাদুরগড়ে একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার

ঝাজ্জর, ৫ নভেম্বর (হি.স.) : হরিয়ানা রাজ্যের বাহাদুরগড়ের গঙ্গাদোয়া গ্রামে রবিবার একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই নিজের দুই সন্তানকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। মৃতদেহগুলো বাহাদুরগড় হাসপাতালে রাখা হয়েছে।

মৃত ব্যক্তির নাম, করমবীর (৩৭)। তিনি বাহাদুরগড়ের গাংদোয়া গ্রামের বাসিন্দা আগে দিল্লিতে বাস চালাতেন। শনিবার রাতে ডিউটি করে বাড়িতে ফিরেছিলেন। রাতে কোনো কারণে তাঁর স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়। ঝগড়া বাড়লে স্ত্রী, তাঁর বাপের বাড়িতে চলে যায়। করমবীর ছাড়াও বাড়িতে ছিল তার দুই সন্তান, মেয়ে মুসকান (১৩) ও ছেলে তনুজ (১১)। স্ত্রী ফিরে এসে তিনজনকেই একটি ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রাথমিক তদন্তে বদলী থানার পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে করমবীর প্রথমে তাঁর দুই সন্তানকে ফাঁসিতে ঝুলিয়ে পরে নিজে আত্মহত্যা করেন। বদলী থানার পুলিশ তিনটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাহাদুরগড়ের সিভিল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top