News Flash

  • Home
  • দেশ
  • ভূমিকম্প কাঁপল অযোধ্যাও
Image

ভূমিকম্প কাঁপল অযোধ্যাও

অযোধ্যা, ৫ নভেম্বর (হি.স.) : ভূমিকম্প কাঁপল উত্তর প্রদেশের অযোধ্যাও। শনিবার রাত ১ টা নাগাদ ভূমিকম্প কেঁপে ওঠে অযোধ্যা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় উত্তর প্রদেশের অযোধ্যায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল অযোধ্যা থেকে ২১৫ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এদিকে রবিবার ফের কম্পন অুভূত হয় নেপালে। এবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬। ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। এই ভূমিকম্পের জেরে এখনও অবধি নতুন করে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রশাসনের তরফে উদ্ধারকাজ চালানো হচ্ছে। নেপালের সেনাবহিনী, নেপালি সেন্টিনাল ও সশস্ত্র পুলিশ বাহিনী মিলিতভাবে উদ্ধারকাজ চালানো হচ্ছে। আশেপাশের এলাকা থেকে ত্রাণ ও চিকিৎসা সামগ্রীও জোগাড় করে আনা হচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত রয়েছেন এবং তৎপরতার সঙ্গে চিকিৎসা করছেন আহতদের।

Releated Posts

উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ ভারতীয় নাবিক দেশে ফিরেছেন, ভারতীয় পতাকাবাহী জাহাজ নিরাপদ: কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে…

ByByNews Desk May 2, 2026

‘আতঙ্ক ও হতাশার প্রমাণ’ — সুপ্রিম কোর্টে বারবার যাওয়া নিয়ে তৃণমূলকে কটাক্ষ সুধাংশু ত্রিবেদীর

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী শনিবার তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, বারবার আদালতের…

ByByNews Desk May 2, 2026

দেশজুড়ে মোবাইল এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমের পরীক্ষা চালাল কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে নাগরিকদের দ্রুত সতর্ক করতে শনিবার দেশজুড়ে মোবাইল এমার্জেন্সি অ্যালার্ট…

ByByNews Desk May 2, 2026

গণনাকর্মী নিয়োগে হস্তক্ষেপে অনীহা সুপ্রিম কোর্টের, ইসিআই-কে সার্কুলার মেনে চলার নির্দেশ

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ৪ মে ভোটগণনার আগে বিশেষ শনিবারের শুনানিতে সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top