News Flash

Image

ফের ভূমিকম্প নেপালে, কম্পনের মাত্রা ৩.৬

কাঠমাণ্ডু, ৫ নভেম্বর (হি. স.) : রবিবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর পশ্চিমে। অন্যদিকে, রবিবার মধ্য় রাতে উত্তর প্রদেশের অযোধ্যাতেও ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের মাত্রাও ৩.৬ ছিল বলেই জানা গিয়েছে।

শুক্রবার রাত পৌনে ১২টা নাগাদ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে দিল্লি, কলকাতাতেও ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে এখনও অবধি ১৫৭ জনের মৃত্য়ুর খবর মিলেছে। ওই কম্পনের ধাক্কা সামলে ওঠার আগেই আবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, রবিবার ভোর ৪টে ৩৮ মিনিট নাগাদ ফের ভূমিকম্প হয় নেপালে। ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। এই ভূমিকম্পের জেরে এখনও অবধি নতুন করে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রশাসনের তরফে উদ্ধারকাজ চালানো হচ্ছে। নেপালের সেনাবহিনী, নেপালি সেন্টিনাল ও সশস্ত্র পুলিশ বাহিনী মিলিতভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। আশেপাশের এলাকা থেকে ত্রাণ ও চিকিৎসা সামগ্রীও জোগাড় করে আনা হচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত রয়েছেন এবং তৎপরতার সঙ্গে চিকিৎসা করছেন আহতদের।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top