News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডের জামতারায় কয়লা চোরদের ধরতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু জওয়ানের
Image

ঝাড়খণ্ডের জামতারায় কয়লা চোরদের ধরতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু জওয়ানের

জামতারা, ৫ নভেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের জামতারা জেলায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক হোমগার্ড জওয়ানের। রবিবার সকালে জামতারা রেলওয়ে সাইডিংয়ে এই দুর্ঘটনা ঘটে। কয়লা চুরির পাহাড়া হিসেবে দায়িত্ব পালন করছিলেন এই হোমগার্ড, তখনই ট্রেন আসলে দুর্ঘটনাটি ঘটে। মৃত হোমগার্ডের নাম উদিত সিং।

জানা গিয়েছে, উদিত সিং রবিবার সকালে কয়লা চুরি করতে আসা শতাধিক কয়লা চোরকে ধরে তাদের সেখান থেকে তাড়িয়ে দেন। সেসময়ই একটি ট্রেন আচমকাই চলে আসলে ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। গত এক মাস ধরে রেলওয়ে সাইডিংয়ে নাইট ডিউটি করছিলেন উদিত। রেলওয়ে সাইডিং থেকে ট্রেনটি রেলওয়ে রেকে বোঝাই করার পরে তার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় আরপিএফ ও হোম গার্ড জওয়ানদের ওপর। হোমগার্ড জওয়ানরা তাদের সহকর্মী উদিতের মৃত্যুর ফলে তাঁর পরিবারের জন্য সরকারী চাকরির দাবি জানিয়েছেন। হোমগার্ডের জওয়ানরা অভিযোগ করেছেন, এত বড় রেললাইন সাইডিংয়ে নিরাপত্তার জন্য হোমগার্ড জওয়ানদের মোতায়েন করা হয়েছে। কিন্তু এই গুরুদায়িত্ব পালনের জন্য কোনও সুযোগ-সুবিধা দেওয়া হয়নি।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top