News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা সামগ্রী পাচারকালে পুলিশের জালে আটক তিন
Image

নেশা সামগ্রী পাচারকালে পুলিশের জালে আটক তিন

।।তানিয়া চক্রবর্তী।।

আগরতলা, ৪ নভেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নেশা সামগ্রী পাচারকালে তিন যুবককে আটক করে বিশালগড় থানার পুলিশ। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৭ গ্রাম হিরোইন, বাইক সহ নগদ অর্থ বাজেয়াপ্ত করে পুলিশ। 

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় থানায় খবর আসে কড়ুইমুড়া এলাকায় চারজন ব্যক্তি বাইক ও গাড়ি করে নেশা সামগ্রী পাচার করবে। সেই খবরের ভিত্তিতে গতকাল রাতে পুলিশ সাদা পোশাকে কড়ুইমুড়া এলাকায় উত পেতে বসে থাকেন। সেই সময় চারজন ব্যক্তি নেশা সামগ্রী পাচার করতে আসলেই তাঁদেরকে আটক করে পুলিশ। কিন্তু একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানান তিনি। 

তিনি আরও জানিয়েছেন, তাঁদের কাছ থেকে ৭ গ্রাম হিরোইন, একটি বাইক ও নগদ ৮৪৯৫ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতরা হলেন, নতুননগরের বাসিন্দা মুসেদ আলম, চড়িলামের বাসিন্দা আক্তার হোসেন, কড়ুইমুড়ার বাসিন্দা রতন সূত্রধর। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

শ্রীমন্তপুর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ৪৯ বোতল এসকফ কফসিরাপ

আগরতলা, ২৩ জুন: সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর সীমান্ত এলাকায় নিয়মিত টহলদারির সময় নিরাপত্তা বাহিনীর হাতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 23, 2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩তম বলিদান দিবস পালিত সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে

আগরতলা, ২৩ জুন: ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রখ্যাত জাতীয়তাবাদী নেতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩তম বলিদান দিবস…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিন্সপ্যান্টের পকেটে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, চুরাইবাড়িতে ১,২০০ বোতল এসকফ সিরাপ জব্দ

নিজস্ব প্রতিনিধি,  আগরতলা, ২২ জুন:নেশা পাচারে নতুন কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলো না। জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিবি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার দাবিতে সিপিআই(এম)-এর ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়নসহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিতে…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top