News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধ মহিলার
Image

বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধ মহিলার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর : বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক বৃদ্ধ মহিলার। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বৃদ্ধ মহিলা নাম নেহারানী মোদক(৬৫)।  ঘটনা আগরতলা  এনসিসি থানাধীন স্বামী বিবেকানন্দ আবাসন এলাকায়।

জানা গেছে ওই বৃদ্ধা মহিলা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন। চিকিৎসা করেও তিনি সুস্থ হয়ে উঠতে পারছিলেন না। আশঙ্কা করা হচ্ছে দীর্ঘ রোগভোগে অবসাদগ্রস্ত হয়ে ওই মহিলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন।
স্থানীয় লোকজন বিষয়টি দেখে ফেলায় সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এর পেছনে অন্য কোন কারণ আত্মগোপন করে রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

Releated Posts

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান

আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…

ByByReshmi Debnath Jun 16, 2026

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর

আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top