নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ৩ নভেম্বর : কৈলাশহর ছাত্র যুব ভবনের সামনে ডিওয়াইএফআই এর ৪৪ তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ১৯৮০ সালের ৩ নভেম্বর পাঞ্জাবের লুধীয়ানা শহরে এই সংগঠন আত্মপ্রকাশ করে।
আজ ৩ নভেম্বর ৪৪তম প্রতিষ্ঠা দিবস তারই সুবাদে কৈলাশহর ছাত্র যুব ভবনের সামনে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। আজকের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই কৈলাশহর মহকুমা কমিটির সম্পাদক বিশু দাস ডিওয়াইএফআই কৈলাশহর মহকুমা কমিটির সভাপতি সুরমান আলী ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্যা পিয়ালী চক্রবর্তী ডিওয়াইএফআই শহর অঞ্চল কমিটির সম্পাদক রবিন দত্ত চৌধুরী ডিওয়াইএফআই কৈলাশহর মহকুমা কমিটির অন্যতম সদস্য কৃপেশ শব্দকর, ডিওয়াইএফআই কৈলাশহর মহকুমা কমিটির অন্যতম সদস্য পলাশ দে, প্রাক্তন যুব নেতা কান্তিলাল দে এবং সিআইটিইউ এর পক্ষে উপস্থিত ছিলেন স্বপন আচার্জ সহ অন্যান্যরা । এই কর্মসূচিতে উপস্থিত সবাই শহীদবেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন।

কৈলাশহরে ডিওয়াইএফআই এর ৪৪ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত
Tags:
Releated Posts
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…
সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত
আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…


















