News Flash

  • Home
  • দিনের খবর
  • মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের পরীক্ষার্থীদের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ
Image

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের পরীক্ষার্থীদের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের (এমইএস) পরীক্ষার্থীরা শুক্রবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি ভবনে তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন। ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন বলেন, একজন ইঞ্জিনিয়ারের ভূমিকা শুধু হিসাব, নকশা ও নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্র অনেক বিস্তৃত, বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করা, নিজেদের স্বপ্নকে সত্য করে ভবিষ্যতে এর রূপ দেওয়াও এরমধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তরুণ ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে মুর্মু বলেন, এঁদের শক্তিশালী ও মজবুত পরিকাঠামো তৈরি করার ক্ষমতা রয়েছে।

পরিবেশগত চ্যালেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, পরিবেশ বান্ধব, মজবুত ও পুনর্নবীকরণযোগ্য শক্তির বর্ধিত ব্যবহারকে উৎসাহিত করাও এমইএস আধিকারিকদের দায়িত্বের মধ্যে পড়ে। তিনি বলেন, সবুজ ইঞ্জিনিয়ারিং এই সময়ের দাবি। রাষ্ট্রপতি এটা জেনে খুশি হয়েছেন যে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জাতীয় কার্বন ফুটপ্রিন্ট কমাতে এমইএস-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top