News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দুদিনের ডিমা হাসাও জেলা সফরে কেন্দ্রীয় শিশু ও মহিলা কল্যাণ প্রতিমন্ত্রী মুঞ্জাপাড়া
Image

দুদিনের ডিমা হাসাও জেলা সফরে কেন্দ্রীয় শিশু ও মহিলা কল্যাণ প্রতিমন্ত্রী মুঞ্জাপাড়া

হাফলং (অসম), ২ নভেম্বর (হি.স.) : দুদিনের ডিমা হাসাও জেলা সফরে এসেছেন কেন্দ্রীয় শিশু ও মহিলা কল্যাণ এবং আয়ুষ দফতরের প্রতিমন্ত্রী মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই জেলা সফরে এসে প্রথমে হাফলং শহরের পার্শ্ববর্তী জায়ন গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং হাফলং সিভিল হাসপাতাল পরিদর্শন করেন।

কেন্দ্রীয় মন্ত্রীর অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও হাফলং সিভিল হাসপাতাল পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা ও পার্বত্য পরিষদের অধীন স্বাস্থ্য বিভাগের কার্যনির্বাহী সদস্য স্যামুয়েল চাংসন।

আজ কেন্দ্রীয় মন্ত্রী মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই হাফলং আবর্ত ভবনে বিভিন্ন সরকারি বিভাগের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকেও মিলিত হয়েছেন। বৈঠকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রধানসচিব টিটি দাওলাগাপু, পার্বত্য পরিষদের সচিব পার্থ জহরি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব রেবেকা চাংসন উপস্থিত ছিলেন।

গত ২৮ অক্টোবর হাফলং সফরকালে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা ডিমা হাসাও জেলায় চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপনের যে ঘোষণা করেছেন তার সফল রূপায়ণের জন্য উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার পাশাপাশি মহিলা ও শিশুদের অ্যানিমিয়া রোধ করতে সাপ্লিমেন্টারি নিউট্রেশন অঙ্গনওয়াডি কেন্দ্রগুলিতে প্রদান করার নির্দেশ দেন কেন্দ্রীয় মন্ত্রী মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই। তাছাড়া ডিমা হাসাও জেলা সফরকালে হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে শিশু ও মহিলা উন্নয়ন ও আয়ুষ বিভাগের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুঞ্জাপাড়া মহন্দ্রভাই অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা ও আশাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এদিন উত্তর কাছাড় পার্বত্য পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসা ঘোষণা করেন, ডিমা হাসাও জেলায় ভালো কাজ করেছেন এমন ৫০০জন আশাকর্মীকে স্কুটি প্রদান করা হবে।

Releated Posts

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026

অসমে সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ-ডিআর ২ শতাংশ বৃদ্ধি, জুলাই থেকে কার্যকর: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): অসম সরকারের কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ২ শতাংশ…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top