News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাল কাগজপত্র দিয়ে ভারতীয় নথি বানাতে গিয়ে আটক দুই বাংলাদেশি নাগরিক
Image

জাল কাগজপত্র দিয়ে ভারতীয় নথি বানাতে গিয়ে আটক দুই বাংলাদেশি নাগরিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর : বিভিন্ন কৌশলে কাগজপত্র  সংগ্রহ করে বাংলাদেশি নাগরিকরা রাজ্যের আধারকার্ড সহ বিভিন্ন সরকারি নথিপত্র সংগ্রহ করার চেষ্টা অব্যাহত রেখেছে। এমনই অভিযোগ মিলছে প্রতিনিয়ত। এমনকি বাংলাদেশের নাগরিকরা এই কৌশল কাজে লাগিয়ে ভারতীয় পাসপোর্ট পর্যন্ত বাগিয়ে নিতে সক্ষম হচ্ছে বলে খবর।

 এই অবৈধ কাজে  দালাল চক্র দীর্ঘ দিন ধরেই যুক্ত রয়েছে। শুধু তাই নয় সরকারি কর্মচারীদের একাংশ এই দালাল চক্রের সঙ্গে হরিহর আত্মা বলেও অভিযোগ মিলেছে। সেই সুযোগকে কাজে লাগিয়েই বাংলাদেশে নাগরিকদের একাংশ এভাবে ভারতীয় নথিপত্র করে নিতে সক্ষম হচ্ছে। অথচ ভারতে বসবাসকারী নাগরিকদের একাংশ আধার কার্ড সহ ভারতীয় বিভিন্ন নথিপত্র সংগ্রহ করতে গিয়ে নানাভাবে নাজেহাল হচ্ছে।

 সংবাদ সূত্রে জানা গেছে, মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে আধার কার্ড করতে আসা দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের তুলে দেওয়া হয়েছে সিধাই থানার পুলিশের হাতে।
 জানা গেছে  মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে আধার বিভাগে
 আধার কার্ডের জন্য আবেদন করতে আসেন বাংলাদেশ থেকে আগত মন্টু চন্দ্র সূত্রধর। তিনি বাংলাদেশ থেকে পাসপোর্টের মাধ্যমে ভারতে এসেছেন। কিন্তু আধার কার্ডের জন্য আবেদন পত্রে শিবু চন্দ্র নমঃ নামে আবেদন করেছেন। অন্যদিকে উনার বোন রানী সূত্রধর  আধার কার্ডের জন্য আবেদন করতে এসেছিলেন এদিন। কিন্তু রানী সূত্রধরের কোন পাসপোর্ট ছিল না বলে খবর।

 দুজনকে আটক করে সিধাই থানার পুলিশের হাতে তুলে দিয়েছে মহকুমা প্রশাসন। এই বিষয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান এসডিপিও বিজয় সেন। বাংলাদেশী নাগরিকরা যাতে জাল কাগজপত্র সংগ্রহ করে ভারতীয় নথিপত্র তৈরি করতে না পারে সেজন্য প্রশাসনকে আরো কঠোর মনোভাব গ্রহণ করার দাবি উঠেছে।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top