News Flash

  • Home
  • প্রধান খবর
  • তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় এলে, প্রতি মাসে ৪ হাজার টাকা পর্যন্ত উপকৃত হবেন মহিলারা : রাহুল গান্ধী
Image

তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় এলে, প্রতি মাসে ৪ হাজার টাকা পর্যন্ত উপকৃত হবেন মহিলারা : রাহুল গান্ধী

আমবাটপল্লী, ২ নভেম্বর (হি.স.): ভোটমুখী তেলেঙ্গানার জনগণকে বড়বড় আশ্বাস দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃস্পতিবার সকালে তেলেঙ্গানার আমবাটপল্লীতে এক জনসভায় বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী বলেছেন, তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের জন্য প্রতি মাসে আড়াই হাজার টাকা দেওয়া হবে, গ্যাস সিলিন্ডারের দামও কমানো হবে। রাহুল বলেছেন, তেলেঙ্গানার পাবলিক বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন মহিলারা।

রাহুল গান্ধী জোর দিয়ে বলেছেন, তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় এলে, প্রতি মাসে ৪ হাজার টাকা পর্যন্ত উপকৃত হবেন মহিলারা। তিনি বলেছেন, “ডোরালা সরকারকে (সামন্ত শাসন) অপসারণ করতে এবং প্রজলা সরকার (জনগণের শাসন) প্রতিষ্ঠা করতে কংগ্রেসকে সমর্থন করুন।” তেলেঙ্গানার কেসিআর সরকারকে আক্রমণ করে রাহুল বলেন, “আপনারা জানেন, তেলেঙ্গানায় নির্বাচন হচ্ছে এবং প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ‘ডোরালা’ তেলেঙ্গানা এবং জনসাধারণের মধ্যে। এই স্থানে ‘ডোরালা’ তেলেঙ্গানার সবচেয়ে বড় প্রতীক রয়েছে, আমি এটি নিজের চোখে দেখতে চেয়েছিলাম। এখানে তেলেঙ্গানার মানুষের কাছ থেকে ১ লক্ষ কোটি টাকা চুরি হয়েছে। এখান থেকে কেউ উপকৃত হয়নি।”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top