News Flash

Image

নিজ ঘরে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর : প্রতাপগড় এলাকায় নিজ ঘর থেকে উদ্ধার এক কাঠমিস্ত্রির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম পুরন সূত্রধর। বাড়ি জিরানিয়াতে হলেও বেশ কিছুদিন ধরে সে পরিবারের সকলকে নিয়ে প্রতাপগড় চিড়ারমিল এলাকায় ভাড়া থাকত বলে জানা গেছে।

 মৃত ব্যক্তির ছেলে জানিয়েছেন, এইদিন সকালে সে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছে। পূরণ সূত্রধরের স্ত্রীও বাড়িতে ছিলেন না। সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তার বাবা বাড়িতে আসে। পরবর্তী সময় সে বাড়িতে এসে দেখে তার বাবার ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোন সাড়া না দেওয়ায় সে ঘরের জানালা দিয়ে দেখতে পায় তার বাবা ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায়। পরে খবর দেওয়া হয়েছে পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। মৃত ব্যক্তির ছেলে আরও জানায় পূরণ সূত্রধর পেশায় কাঠমিস্ত্রি ছিল। দীর্ঘ প্রায় তিন মাস তিনি জেলে ছিলেন। দুর্গাপূজার সময় তিনি জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরে আসেন। তবে পূরণ সূত্রধর কেন আত্মহত্যা করেছে সে ব্যাপারে পরিবারের সদস্যদের কোনো ধারনা নেই বলেই জানিয়েছেন। এদিকে এই ঘটনায় মৃত পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

Releated Posts

ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, প্রশাসন তৎপর, সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ এপ্রিল: প্রবল ঝড় ও বৃষ্টির দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল স্মার্ট সিটি, শহরে হাঁটু জল, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ২৮ এপ্রিল: মাত্র ঘণ্টাখানেকের টানা ভারী বর্ষণেই কার্যত জলমগ্ন হয়ে পড়ল আগরতলা শহর। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

১৩১তম সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে ত্রিপুরা বিধানসভায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরা বিধানসভার একটি এক দিনের বিশেষ অধিবেশন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে ভারতীয়…

ByByReshmi Debnath Apr 27, 2026

গুলি কাণ্ডের মূল অভিযুক্ত রণবীর দেবনাথ গ্রেফতার, চাঞ্চল্য

আগরতলা, ২৭ এপ্রিল : গুলি কাণ্ডের ঘটনায় নাটকীয় মোড় নিয়ে আজ বিশালগড় আদালত চত্বরে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top