News Flash

Image

রাজ্যে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা


কলকাতা, ১ নভেম্বর (হি.স.) নভেম্বরের শুরুতে একদিকে যেখানে উত্তর ও পূর্ব ভারতে ঠান্ডা কড়া নাড়তে শুরু করেছে । সেখানে পশ্চিমবঙ্গে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। বুধবার আবহাওয়া দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।

কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ রাজ্যের অন্যান্য অংশেও তাপমাত্রার সামান্য বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। রাজ্যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বৃষ্টি হয়নি এবং তাপমাত্রা কমে যাওয়ায় রাতে হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে।
এদিকে, আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তন ভাইরাসজনিত রোগকে আমন্ত্রণ জানাচ্ছে। সর্দি, কাশি, জ্বর এবং অন্যান্য ভাইরাসজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে রাজ্যের সরকারি হাসপাতালে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং-এও আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা একই ধরনের আবহাওয়া বিরাজ করবে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top