News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে চালু হল ‘টাকা পে’ কার্ড, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Image

বাংলাদেশে চালু হল ‘টাকা পে’ কার্ড, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশে চালু হল ‘টাকা পে’ কার্ড, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঢাকা, ১ নভেম্বর (হি. স.) : বাংলাদেশে আজ থেকে চালু হল ‘টাকা পে’ কার্ড । বুধবার ন্যাশনাল কার্ড স্কিম ‘টাকা পে’ উদ্বোধন করলেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই ডেবিট কার্ড উদ্বোধন করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এই কার্ড ভিসা কার্ড, মাস্টারকার্ড ও অ্যামেক্সের মতো আন্তর্জাতিক কার্ড সেবার একটি স্থানীয় বিকল্প। পুরোপুরি দেশীয় মধ্যস্থতায় চলবে এই সেবা। বিদেশি কার্ডের ওপর নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের উদ্দেশ্যে এই টাকা পে কার্ড চালু করা হয়।
প্রাথমিকভাবে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক, বেসরকারি খাতের সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক টাকা পে কার্ড সেবা চালু করছে। পরবর্তীতে অন্য ব্যাংকগুলোও টাকা পে কার্ড চালু করবে।

দেশের সব এটিএম, পয়েন্টস অব সেলস ও অনলাইন প্ল্যাটফর্মে এই কার্ড ব্যবহার করা যাবে। শুরুতে টাকা পে ডেবিট কার্ড হিসেবে ব্যবহার করা গেলেও ভবিষ্যতে ক্রেডিট কার্ডও আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপাতত বাংলাদেশের মধ্যে এই সেবা চালু হলেও ভবিষ্যতে টাকা পে কার্ড ভারতে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top