ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর।। ক্রীড়া দপ্তরে পি.আই পদে চাকরি সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়ার পুরোটাই বাতিল বলে ঘোষণা হয়েছে। ২০২২ সালের ২৬ আগস্টে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হাজার হাজার কর্মপ্রার্থী যুবক-যুবতীরা দরখাস্ত জমা করেছিলেন। তার প্রেক্ষাপটে ঘটা করে শারীরিক সক্ষমতার পরীক্ষার পর সাফল্য অর্জনকারীদের লিখিত পরীক্ষাও যথারীতি সম্পন্ন হয়েছিল। অবশিষ্ট ছিল লিখিত পরীক্ষার মূল্যায়ন প্রকাশ এবং উত্তীর্ণ প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর চাকরিতে জয়েন করার বিষয়টা। কার্যত যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মূলে অনিবার্য কারণে সামগ্রিক ১০০ জন পি.আই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

ক্রীড়া দপ্তরে পি.আই পদে নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















