News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী, মিষ্টি মুখ করলেন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে 
Image

বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী, মিষ্টি মুখ করলেন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর : “দুর্গোৎসব শেষ হওয়ার পর  মনটাকে কিঞ্চিৎ ভাল করতে আমরা বাঙালীরা বাঙালী সমাজের পরস্পর প্রীতি-নমস্কার-শুভেচ্ছা জানাবার উৎসব বিজয়া সম্মিলনীতে মেতে ওঠি। এরই অঙ্গ হিসেবে আজ আমার ১০-মজলিশপুর বিধানসভা কেন্দ্রের দলের জন্য নিবেদিত প্রাণ সকল কার্যকর্তা ও কর্মীদের সাথে নিজেদের সুখ-দুঃখের কথা ভাগ করে নিতে এবং দলের ও সাধারণ মানুষদের প্রতি তাঁদের নিরলস সেবামূলক কাজের সম্মান জানাতে এই সভা”।

রাণীরবাজারের গীতাঞ্জলি হলঘরে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মন্ডল কমিটির বিভিন্ন স্তরের পদাধিকারী ও কার্যকর্তা,বুথ কমিটি,যুব মোর্চা,মহিলা মোর্চা,কিষাণ মোর্চা,জনজাতি মোর্চা,তপশীলি জাতি মোর্চা,সংখ্যালঘু মোর্চা,  সহ বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারী ও কার্যকর্তাদের নিয়ে আয়োজিত এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই কথাগুলি বললেন মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

আজকের এই বিজয়া সম্মিলনীতে উপস্থিত সকলকে তিনি শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করান এবং এই বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে জনসংযোগ বৃদ্ধি করে এবং সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলে সাধারণ নাগরিকদের অভাব-অভিযোগ সম্পর্কে অবগত হয়ে সেগুলোর দ্রুত সমাধানের জন্য গুরুত্বারোপ করেছেন।

গীতাঞ্জলি হলঘরে উপস্থিত  দলীয় কার্যকর্তাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, দলের বিভিন্ন স্তরের কার্যকর্তাদের নম্র ও বিনয়ী হতে হবে, অহঙ্কার মন থেকে সরিয়ে দিতে হবে। গরিব মানুষদের কাছে আমাদের যেতে হবে। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে হবে। সাধারণ মানুষের সঙ্গে দলের যোগাযোগকে পুনরুজ্জীবিত করে তোলাই এখন আমাদের প্রতিদিনের কর্মসূচিতে থাকতে হবে।

 জনগণের জীবনযাত্রার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের সরকার। জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটানোর লক্ষ্যে সরকারের প্রয়াসে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে দলের নেতা-কর্মীদের। দলের প্রত্যেক নেতা-কর্মীকে ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যেতে হবে। আমাদের সরকারের প্রধান লক্ষ্যই হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। আমরা এই লক্ষ্য অর্জনে কাজ করছি এবং এই কাজ অব্যাহত থাকবে।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top