News Flash

  • Home
  • দিনের খবর
  • শিল্পপার্ক উন্নয়নের জন্য রাজ্যে ৯টি জেলায় ২৪টি জমি
Image

শিল্পপার্ক উন্নয়নের জন্য রাজ্যে ৯টি জেলায় ২৪টি জমি


কলকাতা, ১ নভেম্বর (হি. স.): পশ্চিমবঙ্গে শিল্পপার্ক উন্নয়নের জন্য ৯টি জেলায় ২৪টি জমি বেসরকারি উদ্যোক্তাদের দেওয়া হবে। বৃহস্পতিবার এই মর্মে ঘোষণা করেছে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি এবং বস্ত্র শিল্প দফতর।

বুধবার নবান্নর এক আধিকারিক জানান, ‘স্কিম অফ অ্যাপ্রুভড ইণ্ডাস্ট্রিয়াল পার্ক২০০০’ অনুযায়ী বিক্রি অথবা লিজে দেওয়া হবে জমিগুলো। বিক্রির ক্ষেত্রে সংলগ্ন জমির মূল্যই বিবেচিত হবে। একই জমির জন্য একাধিক আবেদনকারী থাকলে যিনি বেশি দিতে পারবেন, তাঁকেই জমি বরাদ্দ করা হবে। মূল্যের ১০ শতাংশ জমি চূড়ান্ত হওয়ার এক মাসের মধ্যে দিতে হবে। বাকিটা তিন মাসের কিস্তিতে পরিশোধযোগ্য।

এর মধ্যে সবচেয়ে বেশি জমি বীরভূমে— ৭৯ একরের সামান্য বেশি। সেখানে জমি দেওয়া হবে চারটি ব্লকে। এর পরেই আছে বাঁকুড়ার তিনটি ব্লক। সেখানে জমি আছে প্রায় সাড়ে ৩৩ একর।

অন্য যে সব জেলায় শিল্পপার্ক তৈরির জন্য জমি দেওয়া হবে, সেগুলোর মধ্যে আছে মালদা, কোচবিহার, পূর্ব বর্ধমান, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও পশ্চিম মেদিনীপুর।

দফতর সূত্রের খবর, যে কোনও শিল্পপার্কে বিদ্যুৎকেন্দ্র তৈরির মাসুলে ছাড় দেওয়া হবে। এ ছাড়াও সরকারি নানা মাসুলে ছাড় মিলবে তিন কিস্তি। দেড় কিলোমিটার রাস্তা (টু লেন) তৈরির কোনও খরচ লাগবে না। বর্জ্য নিস্কাশনের খরচ (প্রতি একরে ৫ লক্ষ টাকা হিসাবে) উদ্যোক্তাকে সরকার ফিরিয়ে দেবে। এ ছাড়াও, সংশ্লিষ্ট জমির স্ট্যাম্প ডিউটির খরচও উদ্যোক্তাকে সরকার পরে দিয়ে দেবে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top