News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডাক্তার বদলির প্রতিবাদে স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকাবাসীর
Image

ডাক্তার বদলির প্রতিবাদে স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকাবাসীর

লংতরাইভ্যালী, ৩১ অক্টোবরঃ মঙ্গলবার ডাক্তার বদলির প্রতিবাদে স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলালো এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে লংতরাইভ্যালী মহকুমার মাছলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। 

স্বাস্থ্যকেন্দ্রের বর্তমান ডাক্তার জগত চাকমাকে বদলির প্রতিবাদে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় এদিন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, স্বাস্থ্যকেন্দ্রটি এমনিতেই বিভিন্ন সমস্যায় জর্জরিত। তার মধ্যে স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ জগত চাকমাকে বদলি করে দেওয়া হচ্ছে অন্যত্র। এর ফলে গ্রামের মানুষ বিপাকে পড়বেন বলে জানিয়েছেন তারা। 

গ্রামের যেকোনো বাসিন্দা অসুস্থ হলে এই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার জন্য। এখানে যদি ডাক্তার না থাকে তাহলে চরম অসুবিধায় পরতে হবে প্রত্যেকেই।তাই কোনোভাবেই ডাঃ জগত চাকমাকে ব্দলি করা যাবে না বলে এদিন বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসীরা। 

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন এসডিএমও পল ডারলং। যদিও তিনি এই বিষয়ে ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। 

এলাকাবাসীর আরও অভিযোগ স্বাস্থ্য কেন্দ্রটির বেহাল অবস্থা। নেই পানীয় জলের ব্যবস্থা, হাসপাতালটির চারিদিকে নোংরা জমে এক অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই বিষয়গুলির উপর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

Releated Posts

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026

আনন্দনগরে বিদ্যুতের খুঁটিতে বেপরোয়া গাড়ির ধাক্কা, তদন্তের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১ আগস্ট: শ্রীনগর থানাধীন আনন্দনগর ১০ নম্বর পাড়া এলাকায় শনিবার একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top