News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি ও পঞ্জাবে দুর্নীতি করেছে এএপি : অনুরাগ; পাল্টা বিজেপিকে কটাক্ষ কেজরিওয়ালের দলের
Image

দিল্লি ও পঞ্জাবে দুর্নীতি করেছে এএপি : অনুরাগ; পাল্টা বিজেপিকে কটাক্ষ কেজরিওয়ালের দলের

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। অনুরাগ দাবি করেছেন, দিল্লি ও পঞ্জাবে দুর্নীতি করেছে এএপি। পরিস্থিতি এখন এমনই যে, তাঁদের মন্ত্রীর সংখ্যা কারাগারে বেশি নাকি বাইরে তা জানা নেই। এদিকে, পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছেন কেজরিওয়ালের দলের নেতা আদিল আহমেদ খান। তাঁর মতে, “বিজেপির একটাই উদ্দেশ্য-অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা এবং আম আদমি পার্টিকে শেষ করা।”

মঙ্গলবার সকালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, অরবিন্দ কেজরিওয়ালকে ইডি-র সমন পাঠানো সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হয়। উত্তরে অনুরাগ বলেছেন, “যিনি সততার সার্টিফিকেট দিতেন, তাঁর মন্ত্রীরা একের পর এক জেলে গিয়েছেন এবং জামিনও পাননি। গত বছর ধরে মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন এবং সঞ্জয় সিংকে সততার জন্য সার্টিফিকেট দিয়ে আসছেন অরবিন্দ কেজরিওয়াল। সত্য হলো তিনি ক্ষমতায় আসার পর থেকেই তাঁদের নেতারা দুর্নীতিতে লিপ্ত।”

এদিকে, এএপি নেতা আদিল আহমেদ খান বলেছেন, “বিজেপির একটাই উদ্দেশ্য-অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা এবং আম আদমি পার্টিকে শেষ করা। আমি তাঁদের বলতে চাই, আমরা ভীমরাও আম্বেদকরের সংবিধানে বিশ্বাসী এবং আমরা ভগত সিং-এর অনুসারী। আমরা ইডি, সিবিআই এবং জেলকে ভয় পাই না “

Releated Posts

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026

কর্ণাটকের খরায় দ্রুত হস্তক্ষেপের দাবি, মোদীকে চিঠি খাড়গের

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভয়াবহ খরা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যক্তিগত ও…

ByByNews Desk Oct 3, 2026

মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য, তুরস্ক থেকে মাদক পাচার চক্রের ‘কিংপিন’ নবপ্রীত সিংকে ফেরানোয় শাহর প্রশংসা

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): তুরস্ক থেকে মাদক পাচার চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত নবপ্রীত সিংকে ভারতে ফিরিয়ে আনার ঘটনাকে…

ByByNews Desk Oct 3, 2026

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026
Scroll to Top