News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সেলফি তুলতে গিয়ে যান দুর্ঘটনায় গুরুতর আহত ১৬ বছরের নাবালক 
Image

সেলফি তুলতে গিয়ে যান দুর্ঘটনায় গুরুতর আহত ১৬ বছরের নাবালক 

ধর্মনগর, ৩১ অক্টোবর: আধুনিক প্রজন্ম নিজের জীবনের সতর্কতার চেয়ে আধুনিক জীবনের দুর্ধর্ষ্যতাকে বেশি পরিমাণে পছন্দ করতে গিয়ে নিজের বিপদ নিজেরাই ডেকে আনছে।

 মঙ্গলবার সাতসকালে ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে একটি ফোন আসে, বড়ুয়াকান্দিতে  বিকল্প জাতীয় সড়কটি তৈরি হয়েছে তাতে একটি দুর্ঘটনা ঘটেছে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে দেখে একটি স্কুটি, একটি ই রিক্সাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ক্ষতবিক্ষত অবস্থায় স্কুটির চালক পড়ে আছে। স্কুটিটির নাম্বার টি আর০৫-ই-৬৯৬৩ এবং এবং যে ই-রিক্সাকে পেছনদিকে ধাক্কা দেয় তার নম্বর ডিএমসি ই-১০৯৪। 

 স্কুটির চালকের নাম সূর্য সরকার(১৬), বাড়ি ধর্মনগর পুর পরিষদের ১৭ নং ওয়ার্ডে। তার সাথে একটি মেয়ে ও ছিল। তার নাম শিবানী ভট্টাচার্য একই ওয়ার্ডের বাসিন্দা। 

 জানা যায় তারা জাতীয় সড়ক দিয়ে সেলফি তুলতে তুলতে যাচ্ছিল আচমকা গিয়ে ই-রিক্সার পেছনে ধাক্কা দিয়ে দুর্ঘটনা শিকার হয়েছে। ঘটনাস্থল থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সূর্য সরকারকে উদ্ধার করে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। তার দাঁত ভেঙে গেছে এবং বা পা ভেঙ্গে গেছে। তাকে কর্তব্যরত চিকিৎসকরা সাথে সাথে আগরতলা জিবিপি হাসপাতালের উদ্দেশ্যে রেফার করে দিয়েছেন। 

Releated Posts

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top