News Flash

  • Home
  • প্রধান খবর
  • আজ ছত্তিশগড় সফরে ধর্মেন্দ্র প্রধান ও ফড়ণবিশ, একাধিক কর্মসূচি রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর
Image

আজ ছত্তিশগড় সফরে ধর্মেন্দ্র প্রধান ও ফড়ণবিশ, একাধিক কর্মসূচি রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর

রায়পুর, ৩০ অক্টোবর (হি.স.): সোমবার ছত্তিশগড় সফরে যাচ্ছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান। কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রাও ছত্তিশগড় সফরে যাচ্ছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস ও বিজেপির জাতীয় স্তরের নেতারা ছত্তিশগড় সফর করছেন। কংগ্রেসের রাজ্য কার্যালয় থেকে জানানো হয়েছে, কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী দুপুর সাড়ে ১২ টায় রায়পুর বিমানবন্দরে পৌঁছন। এখান থেকে তিনি বিমানে করে জলবান্ধা যাবেন। জলবান্ধা থেকে বিলাসপুর জেলার উদ্দেশ্যে রওনা দেবেন দুপুর আড়াইটে নাগাদ। বিকেল ৩টে ১৫ নাগাদ প্রিয়াঙ্কা বিলাসপুরের পুলিশ গ্রাউন্ডে সাধারণ সভায় ভাষণ দেবেন। এরপর বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ তিনি দিল্লিতে ফিরবেন।

বিজেপি মুখপাত্র সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোমবার অম্বিকাপুর এবং রায়গড়ে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ এদিন ধামতরিতে জনসভায় ভাষণ দেবেন। এরপর দুপুর দেড়টায় তিনি রায়পুর জেলার বিজেপি প্রার্থীদের মনোনয়ন কর্মসূচিতে অংশ নেবেন।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top