News Flash

  • Home
  • দিনের খবর
  • বীরভূমে স্ত্রীর গায়ে অ্যাসিড ছুড়ল স্বামী, আক্রান্ত শিশু-সহ আক্রান্ত তিন
Image

বীরভূমে স্ত্রীর গায়ে অ্যাসিড ছুড়ল স্বামী, আক্রান্ত শিশু-সহ আক্রান্ত তিন


মারগ্রাম, ২৯ অক্টোবর (হি. স.): স্ত্রীর সঙ্গে ঝামেলার মধ্যেই আচমকা অ্যাসিড ছোড়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলা। আহত হয়েছেন ওই মহিলার নাতি ও আরও একজন । ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না অভিযুক্তের। চাঞ্চল্য়কর এ ঘটনা ঘটেছে বীরভূমের মাড়গ্রামের মহিল্লাপাড়ায়।

সূত্রের খবর, সেখানেই আক্রান্ত মহিলা তাঁর মেয়ের বাড়িতে এসেছিলেন। অভিযোগ, এদিন আচমকা সেখানে আসেন তাঁর স্বামী। নানা বিষয় নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। তখনই আচমকা ওই ব্যক্তি তাঁর স্ত্রীর গায়ে অ্যাসিড ছোড়েন বলে অভিযোগ। এদিকে সেই সময় ঘটনাস্থলে ছিল আক্রান্ত মহিলার নাতিও। সে ছাড়াও আরও দুইজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। তাদের গায়েও ছিটকে পড়েছে অ্যাসিড। আক্রান্ত মহিলা বর্তমানে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যখন এই ঘটনা ঘটে সেই সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন। কিন্তু, ঘটনার পর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। খোঁজ চালাচ্ছে মাড়গ্রাম থানার পুলিশ। অভিযুক্তর বাড়ি মাড়গ্রাম থানা এলাকার বনতা গ্রামে।

ঘটনায় আক্রান্ত মহিলার মেয়ে বলেন, “ওদের মধ্যে ঝামেলা চলছিল অনেকদিন থেকেই। এরইমধ্যে আমাদের বাড়িতে এসেছিল আমার মা। বাবা সেটা কোনওভাবে জানতে পারে বাবা সেখানে আসে। ফের ঝামেলা শুরু করে। কথা কাটাকাটি হয়। পকেটেই অ্যাসিডের বোতল নিয়ে এসেছিল। কিন্তু, আমরা ভেবেছি মদের বোতল। সব সময় তো বাবার পকেটে ওটা থাকে। আচমকা কথা কাটাকাটির মধ্যে মায়ের গায়ে ওটা ঢেলে দিয়ে পালিয়ে যায়।”

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top