News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক সক্রিয় পাঁচ মাওবাদী জঙ্গি ক্যাডার
Image

মণিপুরে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক সক্রিয় পাঁচ মাওবাদী জঙ্গি ক্যাডার


ইমফল, ২৮ অক্টোবর (হি.স.) : মণিপুরে নিরাপত্তা রক্ষীদের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক হয়েছে সক্রিয় পাঁচ মাওবাদী জঙ্গি ক্যাডার।

আজ শনিবার রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নির্ভারযোগ্য তথ্যের ভিত্তিতে শুক্রবার ইমফল পূর্ব, ইমফল পশ্চিম, কাকচিং এবং বিষ্ণুপুর, এই চার জেলার দু্র্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। অভিযানে চাঁদাবাজি ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মাওবাদী জঙ্গি গোষ্ঠী ‘কাংলেইপাক কমিউনিস্ট পার্টি’ সংক্ষেপে কেসিপি (মিলিটারি টাস্ক ফোর্স)-র পাঁচ সক্রিয় ক্যাডারকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধে ব্যবহারযোগ্য বিভিন্ন অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

মণিপুর পুলিশ সূত্রটি জানিয়েছে, তালাশির সময় একটি আগ্নেয়াস্ত্র, ৪৮ রাউন্ড সক্রিয় গোলাবারুদ, তিনটি ৭.৬২ এমএম অ্যামুনিশন চার্জার ক্লিপ, একটি পিস্তল হোলস্টার, তিন জোড়া ফাইটিং ড্রেস, স্কার্ফ, চার জোড়া জঙ্গল বুট, দুটি বেল্ট, নগদ ২,০৯০ টাকা, পাঁচটি মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং রেজিস্ট্রেশন প্লেটবিহীন একটি হুন্ডাই আই-২০ গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top