নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে নতুন দিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম মঞ্চে, সপ্তম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৩-এর শুভ উদ্বোধন করেছেন। সপ্তম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৩-এর শুভ উদ্বোধনের পর রিলায়েন্স জিয়ো ইনফোকম প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি প্রধানমন্ত্রী মোদীকে অবগত করেন টেলিকমিউনিকেশন সেক্টরের জন্য তাঁর কোম্পানি কী কী করেছে। প্রধানমন্ত্রী মোদী আকাশের মুখ থেকে সমস্ত কিছু শোনেন। অন্যরাও টেলিকম সেক্টরের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীকে অবগত করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। তিনি নিজের বক্তৃতায় বলেছেন, “প্রযুক্তি যেন গণতান্ত্রিক হয়, জনকেন্দ্রিক হয় এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মাধ্যম হয়ে ওঠে এটাই প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি নিয়ে প্রধানমন্ত্রী মোদী সমগ্র টেলিকম সেক্টরকে বদলে দিয়েছেন…টেলিকম সেক্টরের ছবি সম্পূর্ণ পাল্টে গিয়েছে এবং এটা প্রধানমন্ত্রী মোদীর নয় বছরের প্রচেষ্টার ফল।”

সপ্তম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৩-এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, অশ্বিনী বললেন টেলিকম সেক্টরের ছবি বদলে গিয়েছে
Tags:
Releated Posts
শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত
রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…
ভারত-স্লোভাকিয়া সম্পর্ক ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এ উন্নীত, নতুন গতি পাবে দ্বিপাক্ষিক সহযোগিতা: বিদেশ মন্ত্রক
ব্রাতিস্লাভা, ১৬ জুন (আইএএনএস): ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এর মর্যাদায় উন্নীত করেছে। ভারতের বিদেশ মন্ত্রক…
ভারত-ফ্রান্স প্রযুক্তি ও উদ্ভাবন সহযোগিতায় নতুন গতি, মোদির নেতৃত্বে সম্পর্ক আরও শক্তিশালী: পীযূষ গয়াল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে ভারত-ফ্রান্স সম্পর্ক প্রযুক্তি, উদ্ভাবন ও…
অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি
নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…


















