News Flash

Image

হাইলাকান্দিতে প্রতি মাসে ১০ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত অন্ন সেবা সপ্তাহ

হাইলাকান্দি (অসম) ২৭ অক্টোবর (হি.স.) : রাজ্য সরকারের নির্দেশে হাইলাকান্দি জেলায়ও প্রতি মাসের ১০ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত অন্ন সেবা সপ্তাহ পালন করা হবে। এই সপ্তাহে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইন ২০১৩র অধীনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার চাল হিতাধিকারীদের মধ্যে বন্টন করা হবে।

উল্লেখ্য এতে অন্তোদয়া অন্ন যোজনার অধীনে প্রতি পরিবারের জন্য ৩৫ কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউস হোল্ড অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারের প্রতি জন সদস্যের জন্য ৫ কেজি করে চাল প্রতিমাসে দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের সুবিধা প্রাপ্ত হাইলাকান্দি জেলার উপকৃতদেরকে প্রতিমাসের এই সপ্তাহে রেশন দোকান থেকে বিনামূল্যের এই চাল সংগ্রহ করতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। এই চাল সংগ্রহের সময় ই-পস মেশিন থেকে সৃষ্ট রশিদ নিতেও প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।

এদিকে হাইলাকান্দি জেলায় প্রতি মাসে অন্ন সেবা সপ্তাহ পালনের সময় সব উপকৃতদের হাতে সুষ্ঠুভাবে তাদের চাল তুলে দিতে প্রশাসনের উদ্যোগে শুক্রবার হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়। সরবরাহ বিভাগের দায়িত্বে থাকা এডিসি লাইরহলু খেনতে এর পৌরোহিত্যে সভায় জেলার সব বিডিও এবং সমবায় সমিতিগুলির সচিবরা অংশ নেন। সভায় উপকৃতরা যাতে এই সপ্তাহের মধ্যে তাদের চাল পেতে পারেন সে ব্যাপারে বিভিন্ন প্রশাসনিক নির্দেশ জানিয়ে দেওয়া হয়।

Releated Posts

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top