News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরাখণ্ড সরকার ক্রমাগত মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে, চেন্নাইয়ে বললেন পুষ্কর ধামি
Image

উত্তরাখণ্ড সরকার ক্রমাগত মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে, চেন্নাইয়ে বললেন পুষ্কর ধামি

চেন্নাই, ২৬ অক্টোবর (হি.স.): চেন্নাইয়ের ট্রিপলিকেনে পার্থসারথি স্বামী মন্দিরে প্রার্থনা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ের পার্থসারথি স্বামী মন্দিরে পূজার্চনা করেছেন পুষ্কর সিং ধামি, পরে তিনি বলেছেন, “উত্তরাখণ্ড সরকার ক্রমাগত মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “আমরা দিল্লিতে এবং পরে লন্ডন, বার্মিংহাম, আবুধাবি এবং দুবাইতে অনুরূপ একটি শীর্ষ সম্মেলন (উত্তরাখণ্ড বিনিয়োগ) আয়োজন করেছি। আমরা এখন এখানে এসেছি এবং এখানেও মানুষের সঙ্গে দেখা করব। আমরা গতকালও মানুষের সঙ্গে দেখা করেছি। তাঁরা সবাই উত্তরাখণ্ডে আসার কথা বলেছে।”

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কার্যালয়-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “চেন্নাইয়ে শিল্পপতিদের বিভিন্ন দল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে দেখা করেছে এবং উত্তরাখণ্ডে বিনিয়োগের জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে শিল্পের উন্নতির জন্য সরকার অনেকগুলি নতুন নীতি তৈরি করেছে। শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরামর্শকে অন্তর্ভুক্ত করে নীতিমালায়ও পরিবর্তন আনা হচ্ছে।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top