News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুজো মণ্ডপের বাইরে ফ্লেক্স লাগানো ঘিরে ঝামেলা, ঘটনায় আহত এক
Image

পুজো মণ্ডপের বাইরে ফ্লেক্স লাগানো ঘিরে ঝামেলা, ঘটনায় আহত এক

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর : পুজো মণ্ডপের বাইরে ফ্লেক্স লাগানো ঘিরে দুর্বৃত্তদের হাতে আক্রান্ত সঞ্জিত দেববর্মা নামে জিরানিয়া মহকুমা কৃষ্ণকান্ত পাড়ার এক যুবক। অভিযোগের তীর সুধীর ও তনু নামে দুজনের বিরুদ্ধে। অভিযোগ এই দিন সঞ্জিত ফ্লেক্স লাগানোর সময় একটি গাড়িতে করে সাত থেকে আট জন দুর্বৃত্ত এসে তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় সঞ্জিতকে এলাকাবাসী খুমুলুঙে হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক দ্বারা ৪০টি সেলাই লাগে তার শরীরের বিভিন্ন জায়গায়। আহত সঞ্জিত এবং তার স্ত্রীর অভিযোগ ঘটনা সংঘটিত হয়েছে কাটুমবাজার এলাকায়। কি কারনে দুর্বৃত্তরা এই আক্রমণ সংগঠিত করেছে সেই বিষয়টা এখন তারা বুঝে উঠতে পারেনি। অভিযুক্তদের কঠোর শাস্তি দাবী করলেন সঞ্জিত এবং তার স্ত্রী। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক সঞ্জীত।

Releated Posts

পুজোর আগেই শেষ হবে চলমান সংঘের পুকুরপাড়ের কাজ, পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২২ আগস্ট: পুজোর আগে চলমান সংঘের পুকুরপাড়ের সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিলেন আগরতলা পুর…

ByByReshmi Debnath Aug 22, 2026

চুরি যাওয়া একটি বাইক সহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ২২আগস্ট : চুরি যাওয়া একটি বাইক ও একটি বাইসাইকেল সহ একজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

মোহনভোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ই – রিক্সা চালকের মৃত্যু, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে মেলাঘর থানাধীন মোহনভোগের আনন্দপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সমিটারে ফিউজ…

ByByReshmi Debnath Aug 22, 2026

বাইখোড়া বাজারে ভিলেজ চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া বাজারে কলসীরমুখ ভিলেজের চেয়ারম্যান ও মাংস ব্যবসায়ী কাইসোরাম রিয়াংকে দুই যুবক মারধর…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top