News Flash

  • Home
  • প্রধান খবর
  • কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারতীয় বীজ সমবায় সমিতি : অমিত শাহ
Image

কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারতীয় বীজ সমবায় সমিতি : অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারতীয় বীজ সমবায় সমিতি। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার ভারতীয় বীজ সমবায় সমিতি লিমিটেড (বিবিএসএসএল)-এর উদ্যোগে আয়োজিত ‘সমবায় সেক্টরে উন্নত ও চিরাচরিত বীজ উৎপাদন সংক্রান্ত জাতীয় সিম্পোজিয়ামে’ কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে বাজরার বাজার গড়ে উঠেছে। ভারত ছাড়া খুব কম দেশেই বাজরা রয়েছে। এখন সারা বিশ্বই বাজরার ভালো মানের বীজ চায়। যদি তারা ‘বাজরা’ এবং ‘জোয়ার’ এর ভাল মানের বীজ চায়, তবে ভারত ছাড়া অন্য কেউ তাদের তা দিতে পারবে না।”

অমিত শাহ আরও বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ভুট্টা দিতে পারে। তবে, রাগি, বাজরা, জোয়ার এবং এই ধরনের অনেক মিলেটের উপর আমাদের একচেটিয়া অধিকার থাকতে পারে… আমরা বাজরার মূল্য সংযোজন পণ্যেও কাজ করতে যাচ্ছি। আমরা অনানুষ্ঠানিক বীজ বপন পদ্ধতিকে বৈজ্ঞানিক ও সরকারী বীজে পরিণত করব। আমাদের হাজার হাজার বছর ধরে অনানুষ্ঠানিক বীজ বপনের ব্যবস্থা রয়েছে। এখন সময় এসেছে এটিকে বৈজ্ঞানিক করে প্রত্যয়িত করার।”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top