News Flash

  • Home
  • দিনের খবর
  • মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ীর প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি
Image

মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ীর প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.) : রেশন দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের বেশ কয়েক কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, বাকিবুর ও তাঁর আত্মীয়ের নামে ৯৫টি সম্পত্তির হদিশ মিলেছে। যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা। বুধবার ইডি সূত্রে এখবর জানা গিয়েছে।

ইডি সূত্রে দাবি, বাকিবুরের ১ হাজার ৬৩২ কাঠা জমির খোঁজ পাওয়া গেছে। যার বেশিরভাগই উত্তর ২৪ পরগনা ও বহরমপুরে। শুধু তাই নয়, পার্ক স্ট্রিট, রাজারহাট, বারাসাত ও রঘুনাথপুরে ৯টি ফ্ল্যাট রয়েছে বাকিবুরের। যার মোট আয়তন সাড়ে ৭হাজার বর্গ ফুটের বেশি বলে ইডি সূত্রে দাবি। রেজিস্ট্রার্ড সম্পত্তির পরিমাণ এত হলে, বেনামি সম্পত্তির পরিমাণ কত? তা ভাবাচ্ছে ইডির তদম্তকারী আধিকারিকদের।

প্রসঙ্গত, রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করেছিল ইডি। সেই মামলায় কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা ও নদিয়ার মোট ১২টি জায়গায় হানা দেয় ইডি। যার অন্যতম ছিল কৈখালিতে মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের অভিজাত আবাসনের ফ্ল্যাট।

পাশাপাশি বাগুইআটির দশদ্রোণ এলাকায় বাকিবুরের শ্যালক অভিষেক দাসের ঠিকানাতেও হানা দেয় ইডি। ইডি সূত্রে দাবি, দুটি জায়গা থেকেই প্রচুর পরিমাণে নথি, মোবাইল ফোন উদ্ধার করা হয়। এমনকি লুকিয়ে রাখা কয়েকটি মোবাইলও উদ্ধার করেছেন অফিসাররা।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top