News Flash

  • Home
  • দিনের খবর
  • বালুরঘাটে আত্রেয়ী নদী থেকে উদ্ধার যুবকের দেহ, তদন্ত শুরু পুলিশের
Image

বালুরঘাটে আত্রেয়ী নদী থেকে উদ্ধার যুবকের দেহ, তদন্ত শুরু পুলিশের

বালুরঘাট, ২৫ অক্টোবর (হি.স.): দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আত্রেয়ী নদী থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। বুধবার সকালে বালুরঘাট শহরের সাহেব কাছারি এলাকায় দেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। মৃত যুবকের নাম রুদ্র বিশ্বাস (২৭)। বাড়ি বালুরঘাট শহরের উত্তমাশায়। তিনি পেশায় টোটো চালক।

বালুরঘাট থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। যুবকের পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে। তাঁরা বালুরঘাট জেলা হাসপাতালে গিয়ে দেহ শনাক্ত করেন। কীভাবে ওই যুবকের দেহ আত্রেয়ী নদীতে এল, তা নিয়ে ধন্দে পুলিশ। পরিবার সূত্রের খবর, গতকাল রাত থেকেই ওই যুবক নিখোঁজ ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top