News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আজ থেকে ২৬ অক্টেবর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 
Image

আজ থেকে ২৬ অক্টেবর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 

আগরতলা, ২৩ অক্টোবর: গোটা রাজ্যজুড়ে ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আজ আবহাওয়া দপ্তরের তরফে সতর্কতা জারি করে জানানো হয়েছে। 

অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোমতী জেলা এবং এবং দক্ষিণ ত্রিপুরা জেলায়। পাশাপাশি বজ্র বিদ্যুৎসহ দমকা হওয়ার ও সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। জানা গেছে, প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে চলতে পারে দমকা হাওয়া। এর বেগ ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পর্যন্তও পৌঁছাতে পারে। 

মূলত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যে প্রবল বলে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া দফতর জানিয়েছে। ত্রিপুরায় অধিকাংশ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাতের সম্ভাবনা খুবই বেশি। ল ত্রিপুরার দক্ষিণ ও গোমতী জেলার বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুব বেশি৷

Releated Posts

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top