News Flash

  • Home
  • দেশ
  • পুজোর মধ্যেই ভয়াবহ চুরির ঘটনা ঘটল হুগলির তারকেশ্বরে
Image

পুজোর মধ্যেই ভয়াবহ চুরির ঘটনা ঘটল হুগলির তারকেশ্বরে

হুগলি, ২৩ অক্টোবর (হি.স.): উৎসবের মরসুম। স্বাভাবিকভাবেই সপরিবারে আনন্দে মেতেছিলেন। বেরিয়েছিলেন ঘুরতে। সদর দরজায় ভাল ভাবে তালাও লাগিয়েছিলেন। কিন্তু বাড়ি ফিরে দেখলেন সদর দরজা হাট করে খোলা। ঘরের সব কিছু লণ্ডভণ্ড। পুজোর মধ্যেই ভয়াবহ চুরির ঘটনা ঘটল হুগলির তারকেশ্বরে। বাড়িতে কেউ না থাকার সুযোগে আলমারির তালা ভেঙে লক্ষাধিক টাকা ও ৩০ ভরি সোনার গয়না চুরি গিয়েছে বলে দাবি গৃহকর্তার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির তারকেশ্বরের পিয়াসারা এলাকায়।

সূত্রে জানা গিয়েছে, পরিবারের চার সদস্যকে নিয়ে দিঘায় বেড়াতে গিয়েছিলেন মুসিআর রহমান মল্লিক। নবমীর ভোর চারটে নাগাদ বাড়িতে ঢুকেই হতভম্ভ হয়ে যান মুসিআর রহমান। কারণ মেন গেটের তালা দেওয়া ভাঙা অবস্থায় ছিল। বাড়ির ভিতরে আলমারি ভেঙে লক্ষাধিক টাকা এবং ৩০ ভরি সোনার গহনা এবং ১০ ভরি রূপার গয়না চুরি করে পালায় দুষ্কৃতীরা।

সূত্রে জানা গিয়েছে, পরিবারের চার সদস্যকে নিয়ে দিঘায় বেড়াতে গিয়েছিলেন মুসিআর রহমান মল্লিক। নবমীর ভোর চারটে নাগাদ বাড়িতে ঢুকেই হতভম্ভ হয়ে যান মুসিআর রহমান। কারণ মেন গেটের তালা দেওয়া ভাঙা অবস্থায় ছিল। বাড়ির ভিতরে আলমারি ভেঙে লক্ষাধিক টাকা এবং ৩০ ভরি সোনার গহনা এবং ১০ ভরি রূপার গয়না চুরি করে পালায় দুষ্কৃতীরা। ভোরেই তারকেশ্বর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারকেশ্বর থানার পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দেখতে চাইছেন, ওই সময় এলাকায় কোন কোন বহিরাগত ঢুকেছিল। পুজোর মধ্যেই এই ধরনের ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top